shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

বিশ্বকাপে জাহাজ পার্টি করবেন ইংলিশ ফুটবলারদের সঙ্গিনীরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ এপ্রিল ২০২২, ১৫:১২

বিশ্বকাপে জাহাজ পার্টি করবেন ইংলিশ ফুটবলারদের সঙ্গিনীরা

যাদের কল্যাণে ফুটবলকে নতুন করে চিনেছে বিশ্ব, বিশ্বকাপে সেই ইংল্যান্ডই যেনো সবচেয়ে দুর্ভাগা। এক ৬৬’র আসর বাদ দিলে ফেভারিটের তকমা নিয়েও প্রতিবারই খালি হাতে ফিরতে হয়েছে থ্রি লায়ন্সদের। মাঠের পারফরম্যান্স যাই হোক বিশ্বকাপে খাজনার চেয়েও যেনো বাজনা বাজাতেই বেশি পছন্দ ইংলিশদের।

হোলিগান সমর্থকদের পাগলামি গণমাধ্যমের বাড়াবাড়ি আর ফুটবলারদের স্ত্রী-বান্ধবীদের প্রতিনিয়ত হেডলাইন হওয়াতো আর নতুন কিছু নয়।

যে ঐতিহ্য এবারও জিইয়ে রেখেছে থ্রি লায়ন্স ফুটবলারদের রেক্স। কাতার বিশ্বকাপের ৭ মাস বাকি থাকতেই খবরের জন্ম দিয়েছে সুন্দরীদের দলটি। গ্রেটেস্ট শো অন আর্থের সময় হ্যারিকেইন, ফিলফোডেনদের সঙ্গ দিতে ভাড়া করে ফেলেছে আস্ত একটা জাহাজ। কিন্তু পাঁচ তারকা হোটেল থাকতে কেনো প্রমোদতরীর দিকে ঝুঁকেছেন তারা।

ইংলিশ গণমাধ্যমের দাবি কাতারের অ্যালকোহল ও ধর্মীয় কঠোর বিধি নিষেধের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন ফুটবলারদের বান্ধবীরা। যদিও অস্বস্তির কারণে সেই বিলাসবহুল জাহাজে থাকতে রাজি নয় সব ফুটবলারদের সঙ্গিনী। এমন খবরও জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।