shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

সেনাবাহিনী প্রধান কর্তৃক ৬ষ্ঠ ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গলফ্ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ মে ২০২২, ০০:২১

.
.

আর্মি গলফ্ ক্লাবে শুক্রবার (২৭ -০৫-২০২২) ‘৬ষ্ঠ ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২২’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত চার দিনব্যাপি এই টুর্নামেন্টে দেশি-বিদেশী মোট ৭৫০ জন গলফার পাঁচটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। উক্ত টুর্নামেন্টে মিষ্টার তৌফিকুল ইসলাম রেগুলার গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও ভ্যাটারান উইনার. কর্নেল এ এস এম মনজুর মোরশেদ চৌধুরী (অব.), সিনিয়র উইনার. ব্রিগে. জেনা. এজাজুর রহমান (অব.), লেডি উইনার. মিসেস জাহাঙ্গীর জাফরী এবং জুনিয়র উইনারঃ  মাষ্টার সামী মাহমুদ সিয়াম পুরস্কার প্রাপ্ত হন।

সমাপনী অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ; চেয়ারম্যান, টুনার্মেন্ট কমিটি; ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং দেশী-বিদেশী খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সেনাবাহিনী প্রধান ওয়ালটন গ্রুপের এ ধরনের মহতী উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি, অ্যাডজুটেন্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী একই দিন সকালে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।