shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

প্যারাগুয়েকে গুঁড়িয়ে আবার কোপার ফাইনালে ব্রাজিল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ জুলাই ২০২২, ০৯:১০

ব্রাজিল
ব্রাজিল

কোপা আমেরিকা ফেমেনিনায় প্যারাগুয়েকে ২-০ ব্যবধানে হারিয়ে রেকর্ড নবমবারের মতো ফাইনালে উঠেছে ব্রাজিল। কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে প্রথমার্ধের মাত্র ২৮ মিনিটের মধ্যেই প্যারাগুয়ের জালে দুইবার বল পাঠায় ব্রাজিল। শেষ পর্যন্ত সেই দুই গোলই ছিল জয়ের জন্য যথেষ্ট।

ম্যাচের ১৬ মিনিটেই বিয়াত্রিজ জানেরাত্তোর অ্যাসিস্টে ব্রাজিলকে এগিয়ে দেন মিডফিল্ডার আরি বোর্হেস। ২৮ মিনিটে বিয়াত্রিজ নিজেই প্যারাগুয়ের জালে বল জড়িয়ে ব্যবধান বাড়িয়েছেন। প্রথমার্ধের বাকি সময় এবং দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ের গোলমুখে আরও বেশ কিছু আক্রমণ করে ব্রাজিল, তবে ফিনিশিং ব্যর্থতা এবং প্যারাগুয়ের গোলরক্ষক বোবাদিলা আগুইলেরার দৃঢ়তায় আর লক্ষ্যভেদ করতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আগামী ৩১ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় এস্তাদিও আলফনসো লোপেজে কোপা আমেরিকা ফেমেনিনার ফাইনালে মুখোমুখি হবে সাতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এবং প্রথমবারের মতো ফাইনালে ওঠা স্বাগতিক কলম্বিয়া।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।