shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

সবচেয়ে বেশি ‘গালি’ দেওয়া হয় রোনালদোকে!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ আগস্ট ২০২২, ২১:৪৭

ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকেই সমালোচনার শিকার ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্যক্তিগতভাবে ভালো পারফর্ম করলেও দলের পারফরম্যান্সের জন্য সমালোচিত হন পর্তুগালের এই সুপারস্টার।

সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, টুইটারে সবচেয়ে বেশি গালিগালাজ করা হয়েছে রোনালদোকে, সঙ্গে আছেন ইউনাইটেড অধিনায়ক হ্যারি ম্যাগুয়েরও।

ব্রিটিশ মিডিয়া রেগুলেটরি প্রতিষ্ঠান অফকম সম্প্রতি এই খবর জানিয়েছে। তাদের গবেষণায় আনা হয়েছিল মৌসুমের প্রথম ভাগের ২৩ লাখ টুইট।

সেখানে উঠে এসেছে ৬০ হাজারেরও বেশি গালিগালাজ করা টুইট। সেই সব গালিগালাজের অর্ধেকেরও বেশি করা হয়েছে ১২ জন খেলোয়াড়কে, তার আটজনই ইউনাইটেডের ফুটবলার।

গবেষণার জন্য টুইটারকে বেছে নেওয়া হয়েছিল, কারণ খেলোয়াড়দের মধ্যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমই বেশি জনপ্রিয়, আর গবেষণার জন্য টুইটারের তথ্যই সবচেয়ে বেশি সহজলভ্য।

অফকমের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা কেভিন বাখার্স্ট বলেন, এই গবেষণার ফলাফল সুন্দর খেলাটার কুৎসিত দিকটা তুলে ধরেছে। অনলাইনে বাজে ব্যবহারের কোনো জায়গা খেলাধুলায় নেই, এমনকি বৃহত্তর সমাজেও নেই। একে দমন করতে দলীয় চেষ্টা প্রয়োজন।

টুইটার জানিয়েছে, ৩৮০০০টি গালমন্দ করা পোস্ট সরিয়ে নেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। না হয় গবেষণাটিতে রোনালদো-ম্যাগুয়েরের প্রতি গালিগালাজ করা পোস্টের সংখ্যা আরও বাড়ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।