shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

লজ্জা মাথায় নিয়ে দেশে ফিরলো তামিম বাহিনী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ আগস্ট ২০২২, ২৩:৪৮

তামিম বাহিনী
তামিম বাহিনী

জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হার, গত ৯ বছরে যা হয়নি সেটাই এবার হলো বাংলাদেশের সঙ্গে। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ হারের লজ্জা মাথায় নিয়ে আজ (শুক্রবার) দেশে ফিরেছে তামিম ইকবালের দল।

স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে ওয়ানডে দল। বিসিবির প্রটোকল অফিসার ওয়াসিম খান জাগো নিউজকে নিশ্চিত করেছেন, এমিরেটসের ফ্লাইটে করে দেশে এসেছেন ক্রিকেটাররা।

এবারের জিম্বাবুয়ে সফর একরাশ হতাশাই উপহার দিয়েছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজও একই ব্যবধানে হেরে যায় টাইগাররা।

৫ আগস্ট হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হার মানে বাংলাদেশ। তারপর দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধানে পরাজিত হয়ে সিরিজ হাতছাড়া করে তামিমের দল। শেষ ম্যাচে অবশ্য ১০৫ রানের বড় ব্যবধানে জিতেছে সফরকারীরা। তবে সেটা ছিল কেবল সান্ত্বনার জয়।

দেশে ফেরার পর খুব বেশি বিশ্রামের ফুসরত মিলবে না টিম বাংলাদেশের। ক’দিন পরই শুরু হয়ে যাবে এশিয়া কাপের প্রস্তুতি। আগামী ২৭ আগস্ট আরব আমিরাতে বসবে টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের এশিয়া কাপ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।