shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

টি-২০ ক্রিকেটে ৬০০ উইকেট, ব্র্যাভোর অনন্য কীর্তি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ আগস্ট ২০২২, ১০:৫২

ডোয়েন ব্র্যাভো
ডোয়েন ব্র্যাভো

ইতিহাস গড়ে ফেললেন ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো। টি-২০ ফরম্যাটে ৬০০ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার এখন তিনি। বর্তমানে দ্য হান্ড্রেড মেনস টুর্নামেন্ট নর্দান সুপারচার্জাসের হয়ে খেলছেন ব্র্যাভো। সেখানেই এই অনন্য কীর্তি গড়লেন তিনি। বৃহস্পতিবার (১১ আগস্ট) ওভাল ইনভিন্সিবলের বিরুদ্ধে ম্যাচে নামার আগে ৫৪৫টি টি-২০ ম্যাচে টি-২০ ক্রিকেটে তার উইকেট সংখ্যা ছিল ৫৯৮। ম্যাচে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন। তাতেই মাইলস্টোনে পৌঁছে গেলেন তিনি।

ব্র্যাভোর ৫৯৯তম শিকার ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার রিলে রোসউ। এরপর স্যাম কারানকে বোল্ড আউট করে ৬০০ উইকেট নেয়ার নজিরে পৌঁছে যান। ব্র্যাভো আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯১টি ম্যাচে ৭৮টি উইকেট নেন। আইপিএলে ১৬১টি ম্যাচ খেলে ১৮৩টি উইকেট নেওয়ার নজির রয়েছে। যার মধ্যে ১৫৪টি ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। বাকি অন্যান্য টি-২০ ম্যাচে ২৬১টি উইকেট নিয়েছেন। আইপিএলে দুইবারের বেগুনি টুপি জয়ী একসময়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের সর্বাধিক উইকেট সংগ্রহকারী ক্রিকেটার ছিলেন।

৩৩৯টি ম্যাচে ৪৬৬টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের লেগ স্পিন অলরাউন্ডার রশিদ খান। তৃতীয় স্থানে ব্রাভোর স্বদেশী ক্রিকেটার সুনীল নারিন। তার ঝুলিতে ৪৬০টি উইকেট। ২০১২ এবং ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপ দলের সদস্য ব্র্যাভো সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আইএলটি লিগে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন। যাতে টি-২০ ফরম্যাটে নামের পিছনে আরও কয়েকটি রেকর্ড গড়তে পারেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।