shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

প্রথম পেনাল্টি নেবেন এমবাপ্পে; পরেরটা নেইমার! তাহলে মেসি?

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ আগস্ট ২০২২, ১৫:২৪

পিএসজি
পিএসজি

পেনাল্টি শট নেওয়া ইস্যুতে পিএসজির দুই তারকা নেইমার এবং এমবাপ্পের মাঝে ঝামেলার শুরু হয়েছিল। সেই ঝামেলা এবার থামানোর উদ্যোগ নিয়েছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। তিনি নাকি এমবাপ্পে আর নেইমারের সঙ্গে আলোচনায় বসেছিলেন। সেই আলোচনা শেষে তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে, কোনো ম্যাচে প্রথম পেনাল্টি শট নেবেন এমবাপ্পে। দ্বিতীয়টি নেবেন নেইমার।

ফুটবলবিষয়ক জনপ্রিয় সাইট 'মার্কা' জানিয়েছে, ক্লাব কর্তৃপক্ষ নেইমার এবং এমবাপ্পের মাঝে ঝগড়া দ্রুত সমাধানের উপায় খুঁজছিল। কারণ, বিষয়টা এখন জানাজানি হয়ে গেছে। পিএসজিতে এমবাপ্পে কার্যত একা হয়ে পড়েছেন। কারণ চুক্তি নবায়নের সময় পিএসজি তাকে সবার ওপর ছড়ি ঘোরানোর ক্ষমতা দিয়েছিল। যা তার সতীর্থদের পছন্দ হওয়ার কথা নয়। কারণ দলে মেসি, নেইমার, রামোসদের মতো সিনিয়রেরা আছেন।

মঁপেলিয়ের বিপক্ষে ৫-২ গোলে জয় পাওয়া ম্যাচ থেকেই ঝামেলার শুরু। ম্যাচটিতে প্রথম পেনাল্টি শট নিয়ে ব্যর্থ হন এমবাপ্পে। পরের পেনাল্টিও তিনি নিতে চেয়েছিলেন, কিন্তু নেইমার নিজেই শট নিয়ে গোল করেন। এতে নাকি বেজায় চটে গেছেন এমবাপ্পে। ম্যাচটিতে তার আচরণ ভালো লাগেনি পিএসজি কর্তৃপক্ষের। তারপরও তারা এমবাপ্পেকেই প্রথম পেনাল্টি নেওয়ার অধিকার দিল। দলে কিন্তু লিওনেল মেসির মতো সুপারস্টারও আছেন; তিনি অবশ্য এই ইগোর লড়াই থেকে নিজেকে সরিয়ে রেখেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।