shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

মেসির পাসে ৮ সেকেন্ডেই এমবাপ্পের গোল, ভিডিও ভাইরাল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ আগস্ট ২০২২, ১২:৩৭

মেসির পাসে এমবাপ্পের গোল
মেসির পাসে এমবাপ্পের গোল

একসঙ্গে জ্বলে উঠলেন পিএসজির তিন বড় তারকা লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। লিগ ওয়ানের ম্যাচে রবিবার রাতে লিলের বিপক্ষে ৭-১ গোলের বড় জয় তুলে নিয়েছে গালতিয়েরের দল। ম্যাচের ৮ সেকেন্ডের মাথায় গোলের দেখা পেয়েছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মাঝমাঠের রেখা থেকে মেসির বুদ্ধিদীপ্ত পাস, সেই পাস ধরে বল লিলের জালে পাঠান এমবাপ্পে।

ম্যাচের বয়স তখন মাত্র ৮.৩ সেকেন্ড। ফরাসি তারকার এই গোলটি লিগ ওয়ানের ইতিহাসে (২০০২ সাল থেকে লিগ ওয়ান নামে যাত্রা শুরু হয়) দ্রুততম।

ম্যাচে পিএসজি জয় পেয়েছে ৭-১ গোলে। তবে ম্যাচ শেষ হওয়ার আগেই এমবাপ্পের এই গোলের ভিডিও ভাইরাল হয়ে যায়।  

ফ্রান্সের শীর্ষ লিগের ইতিহাসে অবশ্য এমবাপ্পের চেয়ে দ্রুততম সময়ে গোল করার ইতিহাস আছে। ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা ‘মিস্টারচিপ’ এর তথ্য মতে, ১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি কানের বিপক্ষে ৭.৯ সেকেন্ডে গোল করেন কায়েনের মিশেল রিও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।