shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশ লিজেন্ডসের দল ঘোষণা, অধিনায়ক শাহাদাত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ সেপ্টেম্বর ২০২২, ১১:০২

বাংলাদেশ লিজেন্ডসের দল
বাংলাদেশ লিজেন্ডসের দল

আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রোড সেফটি ক্রিকেট সিরিজ। এই সিরিজে বাংলাদেশ লিজেন্ডস ক্রিকেট দলের অধিনায়ক করা হয়েছে সাবেক পেসার শাহাদাত হোসেন রাজিবকে। স্কোয়াডে শাহাদাত ছাড়াও আছেন সদ্য প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলা অলক কাপালি। দলটির সহ-অধিনায়কও তিনি।  

চলতি মাসের ১০ তারিখ ভারতের কানপুরে মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ। এরপর ২২ দিনের টুর্নামেন্টের বাকি ভেন্যু রায়পুর, ইন্দোর ও দেরাদুন। আসন্ন আসরে নতুন দল হিসেবে যুক্ত হচ্ছে নিউজিল্যান্ড। এদিকে ভারতের নেতৃত্বে থাকবেন শচীন টেন্ডুলকার। অস্ট্রেলিয়ার নেতৃত্বে শেন ওয়াটসন, ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্বে ব্রায়ান লারা, ইংল্যান্ডের ইয়ান বেল এবং শ্রীলংকার নেতৃত্বে রয়েছেন তিলকারত্নে দিলশান।

বাংলাদেশ লিজেন্ডস স্কোয়াড: নাজিম উদ্দিন, নাজমুস সাদাত, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ, তুষার ইমরান, অলক কাপালি (সহ-অধিনায়ক), ধীমান ঘোষ (উইকেট রক্ষক), শাহাদাত হোসেন রাজিব (অধিনায়ক), আবুল হাসান রাজু, ইলিয়াস মোহাম্মদ, আলমগীর কবির, খালেদ মাসুদ পাইলট (উইকেট রক্ষক), আব্দুর রাজ্জাক, ডলার মাহমুদ, মোহাম্মদ শরীফ ও মামুন উর রাশেদ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।