shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

নিজেদের রেকর্ড ভাঙতে মরিয়া রিয়াল মাদ্রিদ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১১

রিয়াল মাদ্রিদ
.

নিজ নিজ যোগ্যতায় ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও সৌদির ক্লাব আল হেলাল। সৌদি ক্লাবকে হারিয়ে পঞ্চম শিরোপা নিশ্চিত করার মাধ্যমে নিজেদের রেকর্ড ভাঙতে চায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। ক্লাব বিশ্বকাপে এতো শিরোপা জেতেনি কোনো ক্লাব।

বস কার্লো আনচেলোত্তির অধীনে ২০১৪ সালে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। এরপর ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে টানা তিনবার এই ট্রফি জেতে রিয়াল।

বছরের শুরুতে বার্সেলোনার কাছে হেরে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হাতছাড়া হয় রিয়ালের। আবার লিগে বার্সেলোনার চেয়ে ঢের পিছিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তাই বাকি ইউরোপীয় সুপার কাপের শিরোপা জয়ের পর মৌসুমের দ্বিতীয় ট্রফি হিসেবে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিততে পারলে মনোবল বাড়বে মাদ্রিদ জায়ান্টদের।

ফাইনালের প্রতিপক্ষ আল হেলালকে নিয়ে কোচ আনচেলোত্তি বলেন,‘দলটিকে আমাদের অবশ্যই সমীহ করতে হবে। তাদের বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছে এবং দলগত ফুটবল খেলে। আমাদের মতো তারাও ফাইনালে লড়াইয়ের জন্য মুখিয়ে আছে। ফুটবলে এখন পরিবর্তন আসছে। কারণ বিশ্বব্যাপী প্রচুর দল রয়েছে যারা বেশ প্রতিদ্বন্দ্বিতাপুর্ন, লড়কু এবং জয়লাভও করে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।