shopner bd
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
×

সৌদির ঐতিহ্যবাহী পোশাকে নেইমার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩২

.

ক্রিস্টিয়ানো রোনালদো, সাদিও মানে, অ্যালেক্স তেলেস ও স্টিভেন জেরার্ডের পর এবার নেইমারকেও সৌদির ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেল। 

প্রতি বছরের ২৩ সেপ্টেম্বর সৌদি আরব নিজেদের জাতীয় দিবস পালন করে। এবার দেশটির ৯৩তম জাতীয় দিবস উপলক্ষ্যে ব্রাজিলিয়ান তারকা নেইমারসহ একাধিক তারকাকে সৌদির ঐতিহ্যবাহী পোশাক ও নাচে দেখা গেছে।

সৌদি আরব নিজেদের ঐতিহ্য-ইতিহাসকেও বিশ্বের বুকে তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে জাতীয় দিবসকে সামনে রেখে বিদেশি ফুটবলারদের নিজেদের ঐতিহ্যের আবাহনে যুক্ত করেছে। আর ইউরোপীয় তারকারাও বেশ সানন্দে সেই আবাহনে সাড়া দিয়ে উৎসবে মেতেছেন।

নেইমারদের এদিন আল-হিলালের প্রাঙ্গনে আনন্দ-উৎসব শুরু হয়। এক ভিডিওতে দেখা যায়, তারকা ফুটবলাররা সৌদির ঐতিহ্যবাহী পোশাকে সেখানকার মানুষের সঙ্গে প্রতীকী অঙ্গভঙ্গি করে আইকনিক অর্ধা নাচ করছেন। সেই নাচে নেইমারসহ তার সতীর্থরাও যোগ দিয়েছেন। আর প্রত্যেকের পরনে রয়েছে থোবে (ঐতিহ্যবাহী পোশাক), শেমাঘ (মাথার স্কার্ফ) এবং আকাল (মাথার রিং)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।