shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

শীর্ষ করদাতা সাকিব, এরপরেই মাহমুদউল্লাহ-তামিম

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ ডিসেম্বর ২০২৩, ২৩:৪৯

.

কয়েক বছর যাবত দেশের সেরা করদাতার তালিকায় রয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এবার সেই তালিকায় যেগি দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০২২-২৩ করবর্ষের প্রকাশিত তালিকায় এসব তথ্য পাওয়া গেছে।

এতে উল্লেখ করা হয়, এই বছর খেলোয়াড় শ্রেণিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন তিন ক্রিকেটার। এর মধ্যে শীর্ষে আছেন সাকিব। এরপরের স্থানে যথাক্রমে রয়েছেন মাহমুদউল্লাহ ও তামিম।

জানা গেছে, খেলোয়াড়সহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে ৭৬ ব্যক্তি, ৫৪ কোম্পানি এবং অন্যান্য ক্যাটাগরিতে আছেন ১১ জন। ইতোমধ্যে এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশিত হয়েছে। সেরা করদাতাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেবে এনবিআর। ২০১৬ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।