shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

বাদ পড়লেন নান্নু-বাশার, প্রধান নির্বাচক লিপু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪২

.

লম্বা সময় জাতীয় দলের নির্বাচক প্যানেলে থাকার পর এবার সেখান থেকে বিদায় নিয়েছেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বোর্ড মিটিংয়ে নান্নুকে অব্যহতি দিয়েছে বিসিবি। নতুন করে দায়িত্ব দেয়া হয়েছে বিসিবির সাবেক পরিচালক গাজী আশরাফ হোসেন লিপুকে।

বোর্ড মিটিং শেষে গণমাধ্যমকে প্রধান নির্বাচক হিসেবে লিপুর অন্তর্ভুক্তির খবরটি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ফারুক আহমেদ প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়ার পর থেকে জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন নান্নু। তার সাথে নির্বাচক হিসেবে ছিলেন বাশার। পরে এই দুজনের সাথে যোগ দিয়েছেন আবদুর রাজ্জাক রাজ। সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়। তাদের সাথে চুক্তি আর নবায়ন করেনি বিসিবি।

নান্নু এবং বাশার বিদায় নিলেও রাজ্জাক রয়ে গেছেন নির্বাচক প্যানেলে। সেই সাথে দুই নতুন মুখ লিপু এবং হান্নান যোগ দিচ্ছেন নির্বাচক প্যানেলে। ফলে নতুন নির্বাচক প্যানেলের তিন সদস্য হলেন গাজী আশরাফ হোসেন লিপু, হান্নান সরকার এবং আবদুর রাজ্জাক রাজ।

নতুন যোগ দেয়া দুই সদস্য লিপু এবং হান্নান ক্রিকেটেরই মানুষ। লিপু এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্সে কাজ করেছেন। এছাড়া হান্নান অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক ছিলেন। দুজনই জাতীয় দলের সাবেক ক্রিকেটার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।