shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

বেনজেমার আত্মঘাতি গোলের চোখ রাঙানির পরও জিতলো ইত্তিহাদ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৮

.

এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে বৃস্পতিবার রাতে উজবেকিস্তানের ক্লাব নাভবাহরের মুখোমুখি হয়েছিল আল ইত্তিহাদ। ম্যাচের ২৫ মিনিটেই করিম বেনজেমার আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে ইত্তিহাদ। কিন্তু আত্মঘাতি গোলের চোখ রাঙানি উপেক্ষা করে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পেয়েছে ইত্তিহাদ। আর এই জয়ে তারা পৌঁছে গেছে এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে।

বেনজেমার আত্মঘাতি গোলের পর ৪৫+৬ মিনিটের মাথায় আব্দের রাজ্জাক হামদাল্লাহর গোলে সমতা ফেরে ম্যাচে। বিরতির পর নাভবাহরও একটি আত্মঘাতি গোল করে। ম্যাচের ৮৭ মিনিটের সময় তাদের তমা তাবাতাদজি নিজেই নিজেদের জালে বল জড়িয়ে এগিয়ে দেন ইত্তিহাদকে। শেষ পর্যন্ত তার গোলেই ম্যাচের ভাগ্য বদলে যায়। ২-১ ব্যবধানের জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় বেনজেমা-হামদাল্লাহরা।

ইত্তিহাদের আগে শেষ আট নিশ্চিত করেছে রোনালদোর আল নাসর ও নেইমারদের আল হিলাল। সব মিলিয়ে সৌদি প্রো লিগের তিনটি দল জায়ড়া করে নিয়েছে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে।

অবশ্য শেষ আটে আল হিলালের মুখোমুখি হবে আল ইত্তিহাদ। আর আল নাসর লড়বে সংযুক্ত আরব আমিরাতের আল আইনের বিপক্ষে।

এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৪ ও ৬ মার্চ। আর ফিরতি লেগ হবে ১১ ও ১৩ মার্চ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।