shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

ইতিহাস গড়ে সেমিফাইনালে ম্যানসিটি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ মার্চ ২০২৪, ১১:৩৫

.

ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে শনিবার রাতে নিউ ক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেষ্টার সিটি। তাতে রেকর্ড গড়ে পৌঁছে গেছে সেমিফাইনালে। এটা ছিল পেপ গার্দিওলার দলের টানা ষষ্ঠ সেমিফাইনাল। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির আগে এফএ কাপের ইতিহাসে কোনো দল এতোবার টানা শেষ চারে যেতে পারেনি।

রেকর্ড গড়ে সেমিফাইনালে যাওয়ার ম্যাচের সবটুকু আলো কেড়ে নেন বার্নার্ডো সিলভা। ২-০ গোলের ম্যাচে দুটি গোলই করেছেন পর্তুগীজ এই অ্যাটাকিং মিডফিল্ডার।

এদিন ম্যাচের ১৩ মিনিটেই তার গোলে এগিয়ে যায় ম্যানসিটি। এ সময় রদ্রির বাড়িয়ে দেওয়া বল বক্সের মধ্যে পেয়ে ডান পায়ে শট নেন সিলভা। তার নেওয়া শট নিউ ক্যাসেলের রক্ষণভাগের খেলোয়াড় ড্যান বার্নের গায়ে লেগে গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে জালে জড়ায়।

৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগীজ এই প্লেমেকর। এ সময় রুবেন দিয়াজ তাকে বল বাড়িয়ে দেন। বক্সের মধ্যে লাইনের সামনে পেয়েই বাম পায়ে শট নেন। সেট রুখতে ঝাপিয়ে পড়েন নিউ ক্যাসলের গোলরক্ষক। কিন্তু টাইমিং ঠিকমতো না হওয়ায় বল তার শরীরের নিচ দিয়ে জালে জড়ায় দূরের পোস্ট দিয়ে।

৩৬ মিনিটে নিউক্যাসলের আলেক্সাজান্ডা ইসাক একটি গোল প্রায় শোধ দিয়ে ফেলেছিলেন। কিন্তু ম্যানসিটির গোলরক্ষক স্টেফান ওর্তেগা সেটা দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন। ম্যাচে তারা গোলের এই একটি সুযোগই পেয়েছিল।

ম্যাচের বাকি সময়ে আরলিং হালান্ড ও জেরেমি ডকু বেশ কিছু সুযোগ তৈরি করেও সেগুলো থেকে গোল আদায় করে নিতে পারেননি। তাতে ২-০ ব্যবধানের জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় স্কাই ব্লুজদের।

অপর কোয়ার্টার ফাইনালে কভেন্ট্রি সিটি অঘটন ঘটিয়ে ৩-২ গোলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। তারা অবশ্য কঠিন প্রতিপক্ষ ম্যানসিটিকে পেয়েছে।

বাকি দুই কোয়ার্টার ফাইনালে আজ রোববার রাতে চেলসি-লেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল খেলবে। এই দুই ম্যাচের জয়ী দল অপর সেমিফাইনালে মুখোমুখি হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।