shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

জয় দিয়ে আইপিএল শুরু চেন্নাইয়ের, ম্যাচসেরা মোস্তাফিজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ মার্চ ২০২৪, ১১:৫৪

.

শেষ দিকে দিনেশ কার্তিক ও অনুজ রাওয়াত ঝড়ো জুটি গড়েছিলেন। তাদের জুটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল। যদিও শুরুতেই তাদের ব্যাটিং লাইনের মেরদুণ্ড ভেঙে দেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম দুই ওভারে চার উইকেট তুলে নেন বাংলাদেশি পেসার। তারপর বেঙ্গালুরু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ১৭৪ রানের লক্ষ্য ছুঁতে চেন্নাই সুপার কিংসকে বেশি কষ্ট করতে হয়নি। রাচিন রবীন্দ্রর উড়ন্ত সূচনায় ৬ উইকেটে জিতে আইপিএল শুরু করলো বর্তমান চ্যাম্পিয়নরা। দলের জয়ে ম্যাচসেরা হয়েছেন মোস্তাফিজ।

১৮.৪ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান কর চেন্নাই। চেপুকে এনিয়ে বেঙ্গালুরুর বিপক্ষে টানা আট ম্যাচ জিতলো তারা। মহেন্দ্র সিং ধোনি পরবর্তী অধ্যায়ে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে শুভ সূচনা হলো পাঁচবারের চ্যাম্পিয়নদের।

রুতুরাজ ও রাচিন চার ওভারে ৩৮ রান তুলে বিচ্ছিন্ন হন। যশ দয়ালের বলে ১৫ রানে ক্যামেরন গ্রিনকে ক্যাচ দেন অধিনায়ক। একপ্রান্ত ধরে রেখে রাচিন ঝড় তোলেন। তার ১৫ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংসে পাওয়ার প্লেতে ৬২ রান তোলে চেন্নাই।

সপ্তম ওভারের শেষ বলে রাচিন থামেন কর্ণ শর্মার বলে। তখন দলের স্কোর ৭১। নিউজিল্যান্ড ব্যাটার আইপিএল অভিষেকেই দলের পক্ষে সর্বোচ্চ রান করেন। তার চেয়ে বড় ইনিংস খেলতে পারেননি আর কেউ।

তবে দারুণ শুরুর ভিতে দাঁড়িয়ে সহজ জয় পায় চেন্নাই। ছোট হলেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাকিরা। আজিঙ্কা রাহানে ১৯ বলে করেন ২৭ রান। ড্যারিল মিচেলের ব্যাটে আসে ২২ রান। তারপর শিবম দুবে ও রবীন্দ্র জাদেজার ৬৬ রানের অপরাজিত জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় ‘ইয়েলো সাবমেরিন’। ২৮ বলে ৩৪ রানে দুবে এবং ১৭ বলে ২৫ রানে জাদেজা অপরাজিত ছিলেন।

এর আগে মোস্তাফিজের বোলিং তোপে ৭৮ রানে ৫ উইকেট হারায় বেঙ্গালুরু। চার ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন বাংলাদেশি পেসার। পরে রাওয়াত ও কার্তিকের ৯৫ রানের জুটিতে সম্মানজনক স্কোর গড়েছিল অতিথি দল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।