shopner bd
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
×

পন্টিংকে ছোঁয়ার হাতছানি কোহলির

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ আগস্ট ২০১৯, ১৬:২৪

ক্যারিবিয়ান সফরে শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। এই সফরে পরপর দুটো ওয়ানডে সেঞ্চুরি করে ফেলেছেন কোহলি। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্টে সেঞ্চুরি করতে পারলেই সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের এক রেকর্ড ছুঁয়ে ফেলবেন ক্যাপ্টেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ১৯টি সেঞ্চুরি করেছেন রিকি পন্টিং। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামার আগে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির সেঞ্চুরির সংখ্যা ১৮। আর একটা সেঞ্চুরি করতে পারলেই অধিনায়ক রিকি পন্টিংয়ের এই রেকর্ড ছুঁয়ে ফেলবেন ক্যাপ্টেন কোহলি। তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ২৫টি সেঞ্চুরি করেছেন স্মিথ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।