shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

প্রথম বাংলাদেশি হিসেবে আমিরাত জাতীয় ক্রিকেট টিমে খেলছে তাসিন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ আগস্ট ২০১৯, ১০:৪৪

এই প্রথম কোনো বাংলাদেশি আমিরাতের জাতীয় ক্রিকেট টিম অনুর্ধ্ব ১৯ এ নির্বাচিত হয়েছেন। তার নাম তাসিন রহমান। সে আগামি ২৯শে আগষ্ট শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ক্রিকেট খেলতে আজ ২৮ শে আগষ্ট আবুধাবি থেকে যাত্রা করবেন। দুবাইতে বসবাসরত ১৭ বছরের এই অলরাউন্ডার ক্রিকেট প্লেয়ার আগামী জানুয়ারী ও ফেব্রুয়ারী’তে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য অনুর্ধ ১৯ বিশ্বকাপে অংশ গ্রহণের কথা রয়েছে। এই ব্যাপারে তাসিন জানান, সখের বসে ক্রিকেট তার জীবনে আসলেও এখন তা পেশায় পরিনত হয়েছে। এই ক্রিকেট নিয়ে ভবিষৎতে বহুদুর যাওয়ার অভিমত ব্যক্ত করেন। সে বলেন, শুরু অনুর্ধ্ব বিশ্বকাপ নয় টেষ্টসহ সব বিভাগের ক্রিকেট খেলতে আমি খেলতে চাই। অন্যদিকে তাসিনের মা সোনিয়া নাসরিন পারভীন সন্তানের এই সফলতা দেখে খুবই গর্বিত। তিনি জানান,তাসিন একমাত্র বাংলাদেশি বংশভুত প্লেয়ার যে,আমিরাতে এই প্রথম জাতীয় টিমে অংশ গ্রহণ করার সুযোগ পেয়েছে। এই পর্যন্ত আসতে তাসিনকে ঘরোয়া খেলাগুলোতে অসাধারণ পারফরমেন্স দেখাতে সক্ষম হয়। আমার এখন একটাই ইচ্ছে তার প্রতিভার যেন যথাযথ মূল্যায়ন হয়।সে যেন তার ক্যারিয়ার নিয়ে বহুদুর এগিয়ে যেতে পারে। তাই দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।