shopner bd
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
×

ভারতীয় নারীর প্রেমে ম্যাক্সওয়েল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ আগস্ট ২০১৯, ১৩:৩০

বিদেশী ক্রিকেটারদের কাছে ভারতীয় মেয়েদের কদর যেন দিন দিন বেড়েই যাচ্ছে। শোয়েব মালিক, হাসান আলি, শন টেইটের পর এবার ভারতীয় এক নারীকে বিয়ে করছেন মারকুটে অজি ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। ভারতীয় এক নারীর সঙ্গে চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের সেই প্রেমিকার নাম ভিনি রমন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনিই ম্যাক্সওয়েলের সঙ্গে তার ডেটিংয়ের ছবি ও ভিডিও পোস্ট করেন। ভারতীয় কন্যার প্রেমে পড়া অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার অবশ্য ম্যাক্সওয়েল নন। তার আগে ২০১৪ সালে মাসুম সিং নামে ভারতীয় এক মেয়েকে বিয়ে করেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। ম্যাক্সওয়েলের সম্পর্কও হয়তো সেদিকেই গড়াচ্ছে। ভারতে আসলে ভিনি রমনকে নিয়েই বেশিরভাগ সময় কাটে তার। এখন শুধু শুভদিনের ঘোষণা আসার অপেক্ষা!

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।