shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

পাকিস্তানে সরফরাজই অধিনায়ক, ডেপুটি বাবর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০১

বিশ্বকাপের পরই বদল শুরু হয়েছে প্রতিটা দল। কোচিং স্টাফ, অধিনায়ক, সহ-অধিনায়ক সহ বদল হচ্ছে পজিশনও। তারই ধারাবাহিকতায় অধিনায়ক বদলের গুঞ্জন ছিল পাকিস্তানের ক্রিকেটে। যদিও নতুন প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ-উল-হকের অধীনে ঢেলে সাজানো পাকিস্তানের অধিনায়ক থাকছেন সরফরাজ আহমেদই। তার ডেপুটি করা হয়েছে বাবর আজমকে। বিশ্বকাপ ব্যর্থতার পর কোচ মিকি আর্থারের সঙ্গে চুক্তি বাড়ায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর্থারের বিদায়ের পর কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হয়েছে মিসবাহকে। নতুন করে দল সাজানোর অংশ হিসেবে সরফরাজ আহমেদকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়ার গুঞ্জন ছিল। যদিও পিসিবি ও মিসবাহ আস্থা রাখছেন এই উইকেটরক্ষকের ওপর। শ্রীলংকার বিপক্ষে সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন তিনি। ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের পর নতুন যুগের সূচনা করতে যাচ্ছে পাকিস্তান। ইতিমধ্যে ঘরোয়া লিগের কাঠামো নতুন করে সাজিয়েছে তারা। জাতীয় দলের অধিনায়ক নির্বাচনেও থাকছে নতুনত্ব। সিরিজ বাই সিরিজ অধিনায়কের নাম ঘোষণা করতে চায় তারা। মিসবাহ অবশ্য আস্থা রাখছেন সরফরাজের ওপর, ‘অধিনায়ক হিসেবে সরফরাজের নাম সুপারিশ করাটা ধারাবাহিকতার জন্য। সবচেয়ে বড় কথা হলো, সরফরাজের ভেতর থেকে সেরাটা বের করতে আনা আমার পক্ষে সম্ভব। কারণ বেশিরভাগ ক্রিকেটারের চেয়ে আমি অনেক ভালো জানি তার সম্পর্কে, সে বেশিরভাগ ম্যাচ খেলেছে আমার অধিনায়কত্বে।’ মিসবাহর অধীনে কাজ করতে মুখিয়ে আছেন সরফরাজ,‘পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব উপভোগ করছি। মিসবাহ-উল-হকের নতুন সেট-আপের অধীনে আমি আমার নেতৃত্বের জায়গা আরও উন্নতি করতে পারব। অধিনায়ক হিসেবে মিসবাহর সাফল্য তার রেকর্ডই বলে দেয়। তার অধীনে আমি আমার ক্যারিয়ারের বেশিরভাগ ম্যাচ খেলেছি, তাই দুজনের জানাশোনা খুব ভালো। আমার মনে হয়, আমাদের সমন্বয় ভালো হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।