shopner bd
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
×

ক্রিকেটকে বিদায় জানালেন সারাহ টেইলর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০১

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ড নারী ক্রিকেটদলের উইকেটকিপার ব্যাটসম্যান সারাহ টেইলর। সারার অবসরের কথা জানিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের এক বিবৃতিতে জানিয়েছে, সারা গত কয়েক বছর ধরে বিষন্নতায় ভুগছিলেন এবং এটি তাকে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার অন্যতম প্রধান কারণ। বিষন্নতার দরুণ তিনি এই কয়েক বছর ঠিকমতো খেলাকে উপভোগ করতে পারছিলেন না। নিজের অবসর নিয়ে সারা বলেন, ‘এটি একটি কঠিন সিদ্ধান্ত বটে, তবে আমি জানি আগামী দিনগুলোয় আমার নিজের ও নিজের স্বাস্থ্যের জন্য এটি সঠিক সিদ্ধান্ত।’ এ সময়ে নিজের সতীর্থ ও বোর্ডকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, ‘আমার অতীত ও বর্তমানের জন্য আমি আমার সতীর্থদের ও ইসিবিকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, তাদের সমর্থন ও বন্ধুত্বের কারণে।’ ২০০৬ সালে আন্তর্জাতিক অঙ্গনে অভিষিক্ত হন সারা জেন টেলর। ১৩ বছরের ক্যারিয়ারে তিনি সব ফরম্যাট মিলিয়ে মোট ৬৫৫৩ রান করেন । যা কিনা ইংলিশ নারীদের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তবে ব্যাটিংয়ের জন্য নয় বরং দারুণ কিপিংয়ের জন্যই তিনি অধিকতর সমাদৃত হয়েছিলেন। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ২৩২ টি ডিসমিসালের মালিক তিনি। খেলোয়াড়ি জীবনের পাশাপাশি সুন্দর রূপের সুবাদে তিনি একজন মডেল হিসেবেও পরিচিতি পান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।