shopner bd
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
×

ফিফা র‌্যাংকিংয়ে ৩ ধাপ এগোচ্ছে বাংলাদেশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ অক্টোবর ২০১৯, ১২:৩৫

কাতার বিশ্বকাপ ও এশিয়া কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করার সুবাদে ফিফা র‌্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি হচ্ছে বাংলাদেশের। একই সঙ্গে ৮৩ ধাপ পিছিয়ে থাকা দলের সঙ্গে ড্র করায় অবনমন হচ্ছে ভারতের। ফিফার র‌্যাঙ্কিং সিস্টেম বলছে, গত ১৫ অক্টোবরের ম্যাচটি ড্র হওয়ায় বাংলাদেশ ১৮৭ থেকে ১৮৪ নম্বরে চলে আসবে। আর ভারত ১০৪ থেকে নেমে যাবে ১০৭ নম্বরে। বিশ্বকাপ বাছাই পর্বের বিভিন্ন অঞ্চলের ম্যাচগুলো শেষ হওয়ার পর আগামী ২৪ অক্টোবর এই নতুন ফিফা র‌্যাংকিং প্রকাশিত হবে। সেখানেই র‌্যাংকিংয়ের এই আপডেট যোগ হবে বাংলাদেশের সঙ্গে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।