shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

দিল্লি ছেড়ে রাজকোট যাচ্ছেন টাইগাররা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ নভেম্বর ২০১৯, ১৩:২৭

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৭ উইকেটের দারুণ জয়ে সিরিজে লিড নেওয়ার পর টাইগারদের এবারের লক্ষ্য সিরিজটি নিজের করে নেওয়া। সে লক্ষ্যে সোমবার দুপুরেই দিল্লি ছেড়ে দ্বিতীয় টি-টোয়েন্টির শহর রাজকোট চলে যাবে টিম বাংলাদেশ। টাইগারদের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার ভারতীয় সময় বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টায়) দিল্লি থেকে রাজকোটের উদ্দেশে রওনা হবেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে পৌঁছতে সময় লেগে যাবে প্রায় দেড় ঘণ্টা। বাংলাদেশ সময় দুপুর ২টায় রাজকোট পৌঁছে আজ আর কোনো ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নেবে না বাংলাদেশ দল। তবে কেউ কেউ ব্যক্তিগত তাড়নায় অনুশীলন করতেও পারেন। এমনিতে দলগতভাবে আজকে কোনো অনুশীলন সেশন নেই। আগামী বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজকোটের স্বরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ ও ভারত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।