shopner bd
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
×

বন্ড কেনায় সীমাবদ্ধতা, হতাশ প্রবাসী বাংলাদেশিরা (ভিডিও)

  শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত ১৮ জানুয়ারি ২০২১, ১৮:২৫

বন্ড কেনায় সীমাবদ্ধতা, হতাশ প্রবাসী বাংলাদেশিরা

প্রবাসীদের জন্য নির্ধারিত ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড—এ তিনটি বন্ডের বিপরীতে সর্বোচ্চ এক কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করা যাবে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু সই করা আদেশ সম্প্রতি জারি করা হয়েছে বলে জানা গেছে। এই আদেশ জারি হওয়ার ফলে কোটি টাকার বেশি বিনিয়োগ না করতে পারায় হতাশ প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা। এমতাবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেন তারা।

আদেশে বলা হয়েছে, বিনিয়োগের ঊর্ধ্বসীমা বিষয়ে যা-ই বলা থাকুক না কেন, সরকার ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড-এ তিনটি বন্ডের বিপরীতে সমন্বিত বিনিয়োগের ঊর্ধ্বসীমা এক কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নির্ধারণ করেছে।

বিশেষ করে প্রবাসীদের উপার্জিত রেমিট্যান্সের অর্থ বিনিয়োগ বাড়াতে এই তিন ধরনের বন্ড চালু করা হয়। এতে প্রবাসীরা বৈদেশিক মুদ্রায় সর্বোচ্চ এক কোটি টাকা বিনিয়োগ করতে পারবে। এতদিন ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে পূর্বে কোনও সীমাবদ্ধতা ছিল না। এই আইন পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি  জানান কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।

দেখুন ভিডিও...

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।