shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

১৫ দিনেই এক মাসের বেশি রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ এপ্রিল ২০২১, ১৭:২২

প্রবাসীরা

চলতি এপ্রিল মাসের প্রথম ১৫ দিনে এক মাসের বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মহামারি করোনাভাইরাসের মধ্যেও তারা রেমিট্যান্স পাঠিয়েছেন ১১৫ কোটি ৩২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

গত বছর এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার। সে হিসেবে চলতি বছর মাত্র ১৫ দিনেই গত বছরের পুরো এপ্রিল মাসের চেয়ে ৬ কোটি ৩ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে। এ ধারা অব্যাহত থাকলে এ মাসের শেষে রেমিট্যান্স আহরণ দাঁড়াবে ২৩০ কোটি ডলারে। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, গত ২০১৯-২০ অর্থবছরে এক হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। অর্থবছর হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ ছিল সেটি।

বাংলাদেশিদের জন্য প্রবাসী আয় আহরণের শীর্ষ দেশগুলো হলো সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মালয়েশিয়া, ওমান, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জর্ডান, ইতালি ও বাহরাইন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।