মো: এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ ২৮ এপ্রিল ২০২১, ২১:৪৬
গতকাল ২৬ এপ্রিল, বাংলাদেশের হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান মালদ্বীপ স্টেট শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন আবদুল্লাহ সাঈদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
মালদ্বীপ স্টেট শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ হাইকমিশনাকে তার দপ্তরে স্বাগত জানান। এই সময় বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে পণ্য পরিবহনের জন্য সরাসরি জাহাজ চলাচলের বিষয়ে উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলাপ-আলোচনা অনুষ্ঠিত হয়।
মালদ্বীপস্থ বাংলাদেশী হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান জানান, বাংলাদেশের উৎপাদিত শিল্পজাত পণ্য, তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যাল সামগ্রী এবং নির্মাণ সামগ্রীর গুণগত মান সম্পর্কে মালদ্বীপকে অবহিত করেন। ক্যাপ্টেন সাঈদ এই মর্মে আশাবাদ ব্যক্ত করেন যে, বন্ধুপ্রতিম এই দুটি দেশের মধ্যে সরাসরি শিপিং লাইন চালু হলে দু'দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সেটি এক নব দিগন্তের সূচনা করবে।
এছাড়াও প্রবাসী বাংলাদেশীদের ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন দেশের পন্যের দামের সাথে তুলুনামূলক ভাবে আমাদের দেশের ব্যবসায়ীরা এগিয়ে যেতে পারবে, ফলে মালদ্বীভিয়ানরা বাংলাদেশের সাথে ব্যবসার জন্য বিনিয়োগের আগ্রহ বেড়ে যাবে। এতে করে আমাদের দেশের অর্থনৈতিক আরো বৃদ্ধি পাবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com