স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১০ আগস্ট ২০২১, ১৫:৫৮
কাতার ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি গত রবিবার দোহায় কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে বৈঠকে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে সুবিধাগুলোর কথা উল্লেখ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার সাংবাদিকদের জানায়, কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের চেম্বার অব কমার্স এবং অন্যান্য পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ বিষয়ে ওয়েবিনার আয়োজনের প্রস্তাব করলে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্মতি জানান।
কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় তিনি কাতারের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের ভূয়সী প্রশংসা করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com