shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

বন্ধ পাটকলগুলোতে বিনিয়োগ করতে আগ্রহী সৌদি: পাটমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ আগস্ট ২০২১, ২১:৩০

বন্ধ পাটকলগুলোতে বিনিয়োগ করতে আগ্রহী সৌদি: পাটমন্ত্রী

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) বন্ধ মিলসমূহ পুনরায় চালু করে পাটপণ্য উৎপাদনে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছে সৌদি আরব। বললেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক।

বুধবার (২৫ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে তার সচিবালয়স্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানিয়েছেন।

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করে পাটপণ্য উৎপাদনে বিনিয়োগ দেশটির আগ্রহের কথা জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘সৌদি আরব আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতিম দেশ। সেজন্য সৌদি আরব বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়ন ঘটাতে আগ্রহী।’

এ সময় বস্ত্র ও পাট খাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে সৌদি আরব আরও অধিক পরিমাণে বিনিয়োগ করবে বলে আশা ব্যক্ত করে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘বাংলাদেশও আন্তরিকভাবে বিশ্বাস করে সৌদি আরব বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। বাংলাদেশের রফতানি দেশের তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে সৌদি আরব। বাংলাদেশও ভবিষ্যতে অধিক পরিমাণে বহুমুখী পাটজাত পণ্য সৌদি আরবে রফতানি করতে চায়।’

সৌদি রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে বিশ্বের সেরা মানের পাট উৎপাদিত হয় এবং এ পাট থেকে এখন উচ্চমানের ও আকর্ষণীয় বহুমুখী পণ্য উৎপাদিত হচ্ছে। পাটপণ্য সম্পূর্ণরূপে পরিবেশবান্ধব। সৌদি আরবে সম্প্রতি পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাওয়ায় সে দেশে বহুমুখী পাটপণ্যের চাহিদা অনেকগুণ বেড়েছে।’

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।