shopner bd
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
×

সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৯

সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান

সৌদি আরবের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি ১৯ সেপ্টেম্বর রাতে রিয়াদের ম্যারিয়ট হোটেলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত ‘সৌদি-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ’ বিষয়ক এক আলোচনা সভায় এ আহবান জানান।

সভায় সৌদি আরবের বিভিন্ন স্বনামধন্য ব্যবসায়ী, চেম্বার প্রতিনিধি, বিনিয়োগকারী ও স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীরা যোগ দেন। সভায় বাংলাদেশ থেকে আগত উচ্চ পর্যায়ের সরকারি ও ব্যবসায়ী প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

সভায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চমৎকার বন্ধুর্তপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে আগামী দিনে দুদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।