shopner bd
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
×

করোনার প্রভাবে মালয়েশিয়ার রেমিটেন্সে ভাটা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ অক্টোবর ২০২১, ১৫:১৮

করোনার প্রভাবে মালয়েশিয়ার রেমিটেন্সে ভাটা

প্রাণঘাতী করোনার প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত রেমিটেন্সের ওপর। বিশ্বের ৩০টি দেশ থেকে রেমিটেন্স আসা দেশের মধ্যে মালয়েশিয়া ছিল ৫ম স্থানে।

মালয়েশিয়া থেকে বৈধপথে ২০২০-২১ অর্থবছরে দেশে এসেছে ২ হাজার ২ দশমিক ৩৬ মিলিয়ন ডলার। চলতি বছরের জুলাই মাসে ১১০.৭০ মিলিয়ন, আগস্টে ৯৬.২৪ মিলিয়ন, সেপ্টেম্বরে ৮৩.৮৪ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরে গড়ে পাঠানো রেমিটেন্সের তুলনায় ৪২ শতাংশ কমেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অগ্রণী রেমিটেন্স হাউসের মাধ্যমে প্রবাসীরা দেশে অর্থ প্রেরণ করেছেন ২৬০ দশমিক ১১ কোটি টাকা। চলতি মাসের ৭ অক্টোবর পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে প্রায় সাড়ে ৭ কোটি টাকা। অগ্রণী রেমিটেন্স হাউসের চিফ এক্সিকিউটিভ অফিসার ও ডিরেক্টর খালেদ মোর্শেদ রিজভী বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গত অর্থবছরের তুলনায় বর্তমান অর্থবছরে ৪২% নেমে এসেছে।

মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক নেগারার নির্দেশে গত বছরের ৪ মে থেকে সব রেমিটেন্স হাউস খুলে দেওয়া হলেও করোনায় রেমিটেন্স খাতে যে বিপর্যয় নেমে এসেছে সেটা আগামী ৬ মাসের মধ্যে পুষিয়ে নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।