shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

বিজনেসম্যান কনফারেন্স ২০২১ উপলক্ষে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কাতারের সংবাদ সম্মেলন ও মতবিনিময়

  ই এম আকাশ, কাতার ১৮ অক্টোবর ২০২১, ১৮:৪৭

কাতার

আগামী ৫ নভেম্বর গালফ বাংলাদেশি বিজনেসম্যান কনফারেন্স ২০২১ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কাতার।

উপসাগর সহযোগী সংস্থার আওতাভুক্ত (GCC) দেশগুলো যথাক্রমে সংযুক্ত কাতার, আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান ও কুয়েতে অবস্থানরত বাংলাদেশি শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সেতুবন্ধুনের লক্ষে এরকম উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কাতার।

এই উপলক্ষে বৃহঃবার রাতে রাজধানী দোহার মেজিস্টিক হোটেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কাতার এর প্রেসিডেন্ট এম সাইফুল আলম।

এসময় জানানো হয় গালফ বাংলাদেশি বিজনেসম্যান কনফারেন্স ২০২১এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে কাতার বাংলা প্রেসক্লাব।

বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি কাতার B,C,Q এর প্রেসিডেন্ট ইঞ্জিঃ আনোয়ার হোসেন আকন, মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, মাহাবুবুর রহমান চৌধুরী বাবু, এম এম হাজারি, পায়েল চৌধুরী, ই-এম আকাশ, আকবর হোসেন বাচ্চু ও এম এ সালাম সহ আরও অনেকে।

বক্তারা বলেন, মধ্যপ্রাচ্য নির্ভর বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে ব্যবসায়ীক গাইডলাইন, সাহায্য, সহযোগিতার ও সুসম্পর্কের বহুমাত্রিক দ্বার উন্মোচন হবে এবং একই সাথে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি পণ্য আমদানি ও বিপণনের আরও সহায়ক ভূমিকা পালন করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।